ডেস্ক রিপোর্ট: তরুণ ও প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মী ও পেশাদার সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইড সম্প্রতি এর ফ্ল্যাগশিপ মিডিয়া ফেলোশিপ কর্মসূচির তৃতীয় পর্ব ঘোষণা করেছে। কর্মসূচিটি শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (সিডব্লিউআইএস), এর আওতায় গণমাধ্যম কর্মীদের জলবায়ু পরিবর্তন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সংক্রান্ত বিষয়গুলোতে গভীরভাবে অনুসন্ধানে অনুপ্রাণিত ও সহায়তা করবে। ‘ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩’ এর মূল লক্ষ্য তরুণ জনগোষ্ঠীদেরকে জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত চ্যালেঞ্জ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবহিত করা, এব্যাপারে নিত্য নতুন ধারনা বিনিময় এবং সচেতনতা বৃদ্ধি।
এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ আর্থিক অনুদান থাকছে ৬০ হাজার টাকা। নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ সাপেক্ষে ১৮ থেকে ৩৫ বছর বয়সি মধ্যে মোট ১০ জন ফেলো এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। ফেলোশিপ প্রোগ্রাম সফলতার সাথে শেষ করা অংশগ্রহণকারীদের একটি অংশগ্রহণ সনদ প্রদান করা হবে। ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত; ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান; এবং বাংলা ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা উদিসা ইসলাম এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ মেন্টর হিসেবে এ প্রোগ্রামে অংশগ্রহণকারিদের বিভিন্ন পরামর্শ প্রদান করবেন।
আগ্রহীরা এ লিংকে https://forms.gle/JdsW7Lo2GvhPLecG7 প্রবেশ করে এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২২। বিস্তারিত জানতে ভিজিট করুন এ ঠিকানায়: https://www.wateraid.org/bd/young-media-fellowship-on-wash-2022-2023
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments