নাটোর প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রামে মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মো. রুবেল (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার(১৩ নভেম্বর) দুপুরে বড়াইগ্রামের রাজাপুর বাজারে দুই গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি বাম হাতে গুলিবিদ্ধ হন।
আহত মো. রুবেলে বড়াইগ্রামের অর্জনপুর এলাকার বাসিন্দা। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহীনের সমর্থক।
স্থানীয় সুত্রে জানা গেছে, বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়ন পরিষদে কার্ড নিয়ে বড়াইগ্রাম উপেজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. রনি আহমেদ গ্রুপের বেলাল মেম্বর ও তার সমর্থকদের সাথে শাহীন গ্রুপের সামাদ, জামিলের সমর্থকদের মধ্যে বাতবিতন্ডা হয়। এরপর রনির সমর্থকেরা মিছিল নিয়ে বাজারের দিকে গেলে শাহিনের সমর্থকদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে রনির গ্রুপের লোকজন দুই রাউন্ড গুলি চালালে শাহিন গ্রুপের রুবেল বাম হাতে গুলিবিদ্ধ হন। রনি ঢাকায় অবস্থান করায় উনার চাচা বেলাল মেম্মর মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছেন, স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে গোপালপুর ইউনিয়ন পরিষদের এক কর্মকর্তা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পরে গোপালপুর ইউপির টিসিবির ১৩শ ৯৪ টি কার্ডের মধ্যে ১শ কাড বাতিল হয়। পরে সেগুলো বন্টনের সময় রনি গ্রুপের সমর্থকেরা ৫৪ টি এবং অন্যান্যরা বাকিগুলো পায় কিন্তু শাহীন গ্রুপ পায়না। এ নিয়েই রেষারেষি চলছিল। এ মাসের মাতৃত্বকালীন যে পাঁচটা কাড এসেছে সেই কার্ড পাওয়া নিয়েই প্রথমে তর্কবিতর্ক শুরু হয়। ইউনিয়ন পরিষদের ভেতরে বাকবিতন্ডাই হয়েছে। বাজারে দুই গ্রুপের সংঘর্ষের সময় শাহীনের সমর্থক রুবেল নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সিরাজুল ইসলাম বলেন, আজ দুপুরে বিএনপির দু'গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত না।ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments