কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ টিতে স্বতন্ত্র প্রার্থী ও ১ টিতে আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী হয়েছে। টিয়াখালী ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে মো.মাহমুদুল হাসান সুজন ৪ হাজার ১শ‘ ৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতিক নিয়ে মশিউর রহমান শিমু পেয়েছেন ৩ হাজার ১ শ‘ ৫৫ ভোট। নীলগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতিক নিয়ে মো.বাবুল মিয়া ৮ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতিক নিয়ে আনোয়ার সিকদার পেয়েছেন ৬ হাজার ৪৯ ভোট। এদিকে চাকামাইয়া ইউনিয়নে ঘোড়া প্রতিক নিয়ে মজিবর ফকির ৩ হাজার ৩শ‘ ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতিক নিয়ে আব্দুল জলির মিয়া পেয়েছেন ৩ হাজার ১শ‘১০ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ জানান, কোন অপৃতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ, গতকাল সোমবার উপজেলার চাকামইয়া এবং টিয়াখালী ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এবং নীলগঞ্জ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments