বরিশাল অফিস : উনসত্তরের গণঅভ্যুত্থানে বরিশালে প্রথম শহীদ আলাউদ্দিনের নামে পায়রা সেতু নাম করণের দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বরিশাল নগরীতে শহীদ আলাউদ্দিন স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
শহীদ আলাউদ্দিন স্মৃতি পরিষদ নগরীর কাউনিয়ায় নিলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আলাউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি খান আলতাফ হোসন ভুলু।
বক্তারা বলেন, উনসত্তরের গণঅভ্যুত্থানে ২০ জানুয়ারি শহীদ আসাদের আত্মত্যাগ ও ২৪ জানুয়ারি মতিউলের মৃত্যু এবং স্বৈরাচার আইয়ুব শাহীর পতন হয়। যার ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি বরিশাল শহরে মিছিলে একে ইনস্টিটিউটের তৎকালীন ৯ম শ্রেনীর ছাত্র আলাউদ্দিন আয়ূব শাহীর ইপিআর বাহিনীর গুলিতে শহীদ হন। বক্তরা বলেন, আমরা দীঘদিন ধরে সরকারের নিকট বরিশাল-পটুয়াখালী সড়কের পায়রা (লেবুখালী) সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে পায়রা সেতু শহীদ আলাউদ্দিনের নামে নাম করণ করা হোক। পাশাপাশি আলোচনা সভায় শহীদ আলাউদ্দিনের বিদ্যাপীঠ একে ইনস্টিটিউটে তাঁর একটি ভাস্কর্য নির্মাণেরও দাবি জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি ও আলাউদ্দিন স্মৃতি পরিষদের নেতা নজরুল হক নিলু, তারিকুল ইসলাম হিরু, সাবেক ছাত্রনেতা কাশীনাথ দত্ত, ওয়ার্কার্স পার্টির নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, অধ্যক্ষ জলিলুর রহমান, অ্যাড. হিরণ কুমার দাস মিঠু, সহিদুল ইসলাম মিরণ, অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, কবি জামাল আজাদ, সাবেক ছাত্রনেতা রতন চক্রবর্তী, শামিল শাহরোখ তমাল প্রমুখ।
এর আগে আয়োজক কমিটি ও আলোচক বৃন্দ শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে দেশত্ববোধক সংগীত পরিবেশন করেন দৃষ্টি ব্যানার্জী সহ শিল্পি বৃন্দ।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments