কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম বলেছেন, ‘‘আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার মান উন্নয়ন করা। এই মান উন্নয়নের মাধ্যমে শুধু সাংবাদিকতা উপকৃত হবে,তা নয় দেশের সাধারণ মানুষও উপকৃত হবে।’’ রবিবার দিনব্যাপী পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল সিনডেরেলা রিসোর্টের হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন,বাংলাদেশ প্রেস কাউন্সিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কেননা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে এ কর্মশালায় অংশগ্রহনকারীদের তথ্য অধিকার আইন অবহিত করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং সরকারের অতিরিক্ত সচিব মো.শাহ আলম। এ কর্মশালায় পটুয়াখালী,কলাপাড়া ও কুয়াকাটার ৪৭ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহন করেন। সবশেষে অংশগ্রহনকারী গণমাধ্যমকর্মীদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যন বিচারপতি মো.নিজামুল হক নাসিম।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments