ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্বের শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, লুটপাট ও এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এবিষয়ে আজ সোমবার বিকেলে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছে গৃহবধূর স্বামী সাহেব আলী।
রোববার সন্ধ্যায় ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সাহেব আলীর বাড়িতে একই এলাকার অভিযুক্ত মোঃ নয়ন আলী (৪৭), মোঃ আবেদ আলী (৬৫), মোঃ আইয়ুব আলী (৫৫), মোছাঃ বিলকিচ (৪০), সহ অজ্ঞাতনামা ৪/৫ শত্রুতার জের ধরে হামলা চালিয়ে সাহেব আলী ও তার স্ত্রীকে মারধর করে বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট চালায়। এসময় মর্জিনা খাতুন (৪২) কে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী সাহেব আলী জানান, খেজুরের রস বিক্রয় করে নিজের জীবিকা নির্ভর করে। এরই সূত্রে অভিযুক্ত নয়ন আলীর যোগসাজসে আসামীগনেরা পূর্ব হতেই সাহেব আলীর সাথে বিষয়াদী নিয়ে প্রায়শঃ অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে।
ভুক্তভোগী সাহেব আলীর নামে নেশা জাতীয় দ্রব্য বিক্রির মিথ্যা অভিযোগ দিয়ে তাদের মারধর করে গুরুতর জখম করে হুমকি ও ভয়ভীতি দেখায়। গত ১৯-০১-২০২৪ তারিখ সন্ধ্যায় তার উত্তর ভবানী গ্রামের বাড়ির সামনে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া ও লাঠি-সোঠা নিয়ে নেশা জাতীয় দ্রব্য বিক্রির মিথ্যা অভিযোগ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারমুখি আচরন শুরু করে। গালি দিতে নিষেধ করলে, তারা হাতুড়ি দিয়ে মারধর করে। এসময় তার বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট শুরু করে। বাড়িতে থাকা সাহেব আলীর স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (৪২) বাধা দিলে ধারলো রামদা মাথায় কোপ মেরে গুরুতর আহত করা হয়।
সাহেব আলী বলেন, অভিযুক্তদের ভাংচুরে বাড়িতে দরজা, জানালা, বাথরুম ও রান্নাঘর ভাংচুর করে এবং ঘরে থাকা শো-কেজ, ড্রেসিং টেবিল, খাট, টেলিভিশন, ফ্রিজ, সেলাই মেশিন, হাড়ি-পাতিল ভাংচুর করে এবং স্বর্নের ১.৫ ভরি গহনা সহ সকল জিনিসপত্রাদী এবং বাড়িতে রক্ষিত গরু বিক্রয়ের নগদ এক লক্ষ পঁঞ্চাশ হাজার টাকা নিয়ে লুটপাট করে। আসামীগনেরা কারনে আমার প্রায় তিন লক্ষ) টাকার ক্ষতি সাধন হয়েছে। বাড়িতে থাকা আমার স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (৪২) কে ধারলো রামদা দিয়ে আঘাত করে
গুরুতর রক্তাক্ত জখম করে। আসামীগনেরা চলে যাওয়ার সময় খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখায়। আমি এর বিচার চাই। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments