তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করছেন।
দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সৈয়দপুর গ্রামের মোহাম্মদ আলী (৩৫), তার স্ত্রী ঝরণা বেগম (২৫), তালার বাগমারা গ্রামের মুফতি হাফিজুর রহমান ফারুকী (৪৫), কালীগঞ্জের রতনপুর গ্রামের শারমিন বেগম (৫৪), তার স্বামী মিঠু শেখ (৬১), সাতক্ষীরা সদর থানার তুজলপুর গ্রামের তহিদুল ইসলাম (৫০), তার স্ত্রী রানী বেগম (৩৮) এর পরিচয় পাওয়া গেছে।
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি (যার নাম্বার ঢাকা মেট্রো-জ-১৪-০১৭৯) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল যোগে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই সাতক্ষীরা থেকে খুলনাগামী বাসটির স্টিয়ারিং এদিক-ওদিক করছিল। হঠাৎ বাসটি পাল্টি খেয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে বিপরীত দিক থেকে আসা একটি মটর ভ্যানকে সাইট দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে কয়েকজন জানান। উক্ত দুর্ঘটনায় বাসের হেলপারসহ ৩০ থেকে ৩৫ জন যাত্রী আহত হয়েছে। এরমধ্যে বাসের হেলপারসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের এলাকাবাসীর সহায়তায় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি কাঞ্চন কুমার রায় জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments