মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার (৭০) মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৬ জুন) বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মাওলানা আব্দুল গফফারের চাচাতো ভাই ও হজের সহযাত্রী কামরুল ইসলাম জানান, রোববার বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান।
কুশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি থানাতে কেউ অবহিত করেনি।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
সব মন্তব্য
No Comments