কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার কৃতিসন্তান সৈয়দ জাকির হোসেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। ছোট বেলা থেকেই আওয়ামীলীগ পরিবারে বেড়ে উঠেছে সে। তার জন্ম উপজেলার টিয়াখালী ইউনিয়নে বাদুরতলী গ্রামে। সৈয়দ মোফাজ্জেল হোসেনের মেঝো ছেলে। রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ায় সৈয়দ জাকির রাজনীতিতে জড়িয়ে পড়ে। এ সুবাদে উপজেলা ছাত্রলীগের অহব্বায়ক কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত পালন করেছেন। এরপর উপজেলা যুবলীগের সাথে সম্পৃক্ত হয়। সেখানেও তিনি উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্বে রয়েছেন। সর্বশেষ (৮মার্চ) মঙ্গলবার পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের একটি কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। এতে অলিউজ্জামান রাসেলকে সভাপতি ও সৈয়দ জাকির হোসনকে সাধারন সম্পাদক করা হয়। কমিটি ঘোষনার পরপরই এই নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন তার শুভাঙ্খি সহ অনেকে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments