স্টাফ রিপোর্টার: টঙ্গী ইজতেমার মাঠে সারা বাংলাদেশ থেকে আসা ঘুমন্ত ও নিরস্ত্র মুসল্লিদের ওপর সা’দপন্থীদের অতর্কিত হামলা ও ৪ জন সাথীকে হত্যার প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন তৌহিদী জনতা।
শুক্রবার (২০ডিসেম্বর) বাদ জুম্মা ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ডেমরা থানা শাখার ব্যানারে’ ষ্টাফকোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়।
এতে একযোগে অংশগ্রহন গ্রহন করেন ডেমরা থানাধীন সাধারণ মুসল্লি, ওলামা-মাশায়েখ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শুরায়ী নেযামের তাবলীগের সাথীবৃন্দরা। মুফতি আব্দুল মুকিতের সার্বিক তত্বাবধানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি মো. আনিসুর রহমান কাদেরী ও সাধারণ সম্পাদক মো. লোকমান আমিনের সঞ্চালনায় এসব কর্মসূচী পালন করা হয়। এদিকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে তৌহিদী জনতা সা’দপন্থীদের বিরুদ্ধে ৪ দাবি উল্লেখ করে ডেমরা থানায় একটি স্মারক লিপি প্রদান করেন। দাবিগুলো হচ্ছে- খুনি সা’দপন্থীতের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে, ডেমরা থানার সকল মসজিদে সা’দপন্থী সন্ত্রীদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, ডেমরার ষ্টাফকোয়ার্টারে অবস্থিত সরকারি লফিত বাওয়ানী জুট মিলের শবগুজারি মসজিদে তাদের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে ও টঙ্গী ইজতেমার মাঠে নৃশংস হত্যাকান্ডে জড়িত ডেমরা থানার সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
স্বারক লিপি গ্রহন করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে উর্ধ্বতনদের অবহিত করে তাদের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সমাবেশে বিক্ষুব্ধরা বলেন, সা’দপন্থীরা মূলত সন্ত্রাসী ও খুনির দল। তারা কখনোই ইসলামের অনুসারী নয়। তারা ইজতেমার মাঠে যে তান্ডব চালিয়েছে এবং আমাদের ৪ জন সাথীকে হত্যা করেছে তা কখনোই মেনে নেবেনা তৌহিদী জনতা। আর ওই খুনিদের ফাঁসি কার্যকর করতেই হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments