রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডটকম এন্টারপ্রাইজ নামের ফটোস্ট্যাট, বিকাশ, নগদ ও রকেট মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা একটি প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা হতে শনিবার সকাল ৮টার মধ্যে যে কোনো সময় দুর্বৃত্তরা টিনশেড দোকানের টিনের চালার স্ক্রু খুলে ভিতরে প্রবেশ করে ক্যাশে থাকা নগদ ৫১ হাজার টাকা ও অন্যান্য মাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে শনিবার (৫ ফেব্রুয়ারী) সকালে বানারীপাড়া পৌরভবন লাগোয়া ডটকম এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ফিরোজ বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ প্রসঙ্গে দোকান মালিক রফিকুল ইসলাম ফিরোজ জানান, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তিনি প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে দোকানের শার্টার বন্ধ করে তালাবদ্ধ করে বাড়ি যান। তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। পরের দিন শনিবার সকাল অনুমানিক ৮টার দিকে যথারীতি তিনি দোকান খুলে দেখতে পান দোকানের টিনের চালা খোলা। তখন ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন চলে আসে। দোকানে ঢুকে দেখি কাগজপত্র তছনছ করে রাখা এবং ক্যাশ বাক্সে রাখা বিকাশ, নগদ ও রকেট ব্যাংকিংসহ অন্যান্য খাতের নগদ ৫১ হাজার টাকা নেই।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments