বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার( ২৭ ডিসেম্বর) আনুমানিক সাড়ে এগারোটার সময় গোপালগঞ্জের ঘোনাপাড়াতে অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ ঘটনা ঘটে।এ সময় নিহত শিক্ষার্থী'র দুই আত্নীয় আহত হয়েছে বলে জানা গিয়েছে।
নিহত শুভ বশেমুরবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে বগুড়া জেলার কাহালু উপজেলার মৃত শামসুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোনাপাড়ার অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চলন্ত ভ্যানের চাকা খুলে যাওয়ায় পেছন থেকে অনিয়ন্ত্রিত দোলা পরিবহনের একটা বাস শুভকে পিষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এদিকে নিহত শিক্ষার্থী শুভ এর সাথে থাকা অপর দুইজনকে হাসপাতালে নেয়া হয়েছে।সবশেষ তথ্য মতে, তাদের দুজনের অবস্থাও আশংকাজনক।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত
চিকিৎসক শাহ মোহাম্মদ মনজুরুল কবির জানান,আমি শিক্ষার্থীকে ইজিসি সহ কয়েকটি টেস্ট করেছি এবং ধারনা করছি, এখানে আসার আনুমানিক ২০ মিনিট আগে তার মৃত্যু হয়েছে। এসময় তিনি আরও জানান, এটা যেহেতু একটা দুর্ঘটনাজনিত মৃত্যু, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments