নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে শহরের প্রধান সড়কের ওপর নির্মিত তোরণের ব্যানার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় সড়ক বিভাজনের মধ্যে প্রতিস্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত জাতীয় মৎস্য দিবসের প্ল্যাকার্ডও ছিড়ে ফেলা হয়।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের।
সরেজমিনে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে গিয়ে দেখা যায়, নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সংসদ সদস্যের সৌজন্যে নির্মিত শোক দিবসের তোরণের মধ্যে ভাগের ব্যানার ছেঁড়া অবস্থায় রয়েছে। অন্যদিকে গত ২৯ জুলাই জাতীয় মৎস্য দিবসে উপলক্ষে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সড়ক বিভাজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্ল্যাকার্ড বসানো হয়। এর মধ্যে পুরাতন বাসস্ট্যান্ড থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত বসানো প্ল্যাকার্ড গুলো ছিঁড়ে ফেলে দূবৃত্তরা। দুপুরে সদর থানার সামনের একটি প্ল্যাকার্ড ছেড়া অবস্থায় দেখা যায়।
এবিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আগস্ট মাস শুরু হলেই প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী। শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলার সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের অতিসত্বর আইনের আওতায় আনার দাবি জানাই।
এবিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমন বলেন, সকালেই বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা শোক দিবসের তোরণ কেটে নষ্ট করার ধৃষ্টতা দেখিয়েছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments