ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা থানা পুলিশের উদ্যোগে গতকাল রবিবার বিকেল ৫ টায় উপজেলার জামিরা বাজারে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, জামিরা পিপরাইল সিদ্দিকিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শেখ নজরুর ইসলাম, জামিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাৎ বিশ্বাস, জামিরা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য শাহিদা ইসলাম নয়ন, হোসনে আরা বেগম, নার্গিস সুলতানা, আঃ হালিম শেখ, মোঃ কুদ্দুস শেখ, আঃ হালিম সরদার, আশরাফ মোল্যা, জামিরা বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান বাপ্পী, মোঃ বাবলু শেখ প্রমুখ। সমাবেশে বক্তারা মাদক প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments