পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লালন আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার চক মুক্তারপুর কুবাজের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত লালন ওই গ্রামের লাবান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে লালন আলীর সঙ্গে একই এলাকার ইয়াসীন আলীর ছেলে উজ্জ্বল আলী (৩৫),আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (৩০) এবং আক্কাস আলীর ছেলে দুলাল আলী (৩৪)-এর মধ্যে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে পদ্মা নদীর চর এলাকা থেকে প্রায় ৩০০ বোতল ফেনসিডিল হারিয়ে গেলে প্রতিপক্ষরা এর জন্য লালনকে দায়ী করে।
শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ চক মুক্তারপুর কুবাজের মোড়ে অবস্থান নেয়। একপর্যায়ে মাদক ব্যবসা নিয়ে তর্কবিতর্কের সময় উজ্জ্বল,সোহাগ ও দুলালসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে লালনের ওপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,প্রাথমিকভাবে জানা গেছে,নিহত ও অভিযুক্ত উভয় পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments