ডেস্ক রিপোর্ট: ওয়ার্ল্ড ফেডারেশন অব ডেমোক্রেটিক ইয়ুথ (উফডি) এর সাধারণ সভায় অংশ নিতে আগামীকাল, ২৩ মে, মঙ্গলবার চারদিনের সফরে কিউবা যাচ্ছেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম। কিউবা অবস্থানকালে তিনি উফডি’র সাধারণ সভা, একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন। আন্তর্জাতিক সেমিনারে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখা ছাড়াও বিভিন্ন দেশের যুব সংগঠনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন এই যুব নেতা। উল্লেখ্য বাংলাদেশ থেকে বাংলাদেশ যুব ইউনিয়নই ওয়ার্ল্ড ফেডারেশন অব ডেমোক্রেটিক ইয়ুথ তথা বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের একমাত্র সাধারণ পরিষদ সদস্য (জিসি মেম্বার) হিসেব দায়িত্ব পালন করছে। উফডি’র সর্বশেষ জিসি মিটিং অনুষ্ঠিত হয় লেবাননে ২০২২ সালে।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
সব মন্তব্য
No Comments