অপূর্ব ফারুক: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোট চলছে।আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। শেষধাপে ২০ জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ০৯টি ইউপিতে ইভিএমে ভোট হবে।
আজকের নির্বাচন নিয়ে উত্তেজনা-অজানা শঙ্কা রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে নির্বাচনি সব এলাকায়।
নির্বাচন অফিস জানায়, এই নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ভোটার ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এসব ভোটার ১ হাজার ৩৫০টি কেন্দ্রের ৭ হাজার ৮৫টি কক্ষে ভোট প্রদান করবেন। নির্বাচনের এ ধাপে সারা দেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন রয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১ হাজার ২৩৬ জন এবং সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ প্রার্থী রয়েছেন।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments