উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছেন দিনাজপুর জেলা পুলিশ । গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। তিনি জানান ১৬ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে। এ বিষয়ে তিনি আরো জানান তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন এবং দিনাজপুর আদালতে হাজির করা হবে। আটকের পর দিনাজপুর জেলার বিরামপুর থানায় রাখা হয়েছিল। উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ কর্মীদেরকে জানান এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না, তবে মামলার বিষয়ে নিশ্চিত হয়ে তিনি জানাবেন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকায় অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments