মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: আগামি ২৬ ডিসেম্বর কয়রা উপজেলা কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন উপলক্ষ্যে স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় জামায়াত ইসলামী কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের আহবানে শুক্রবার (২০ ডিসেম্বর) কয়রায় জামায়াতের ইসলামীর উদ্যোগে এ স্বাগত মিছিল করা হয়।
কেন্দ্রীয় জামায়াতের কয়রায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয়, মহানগর, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বাগত মিছিল শেষে কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামের সঞ্চলনয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ফ্যাসিবাদ সরকারের দীর্ঘ ১৫ বছর শাসন শোষণের পরে খোলা ময়দানে আমরা মিছিল করতে পারছি, সমাবেশ করতে পারছি, কথা বলতে পারছি। আগামী ২৬ ডিসেম্বর কয়রায় কর্মী সম্মেলনের দাওয়াত প্রতি টা ঘরে, ঘরে পৌঁছায় দিতে হবে। লক্ষাধিক মানুষের জনসমাগমে কর্মী সম্মেলন সফল করতে হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি খুলনা জেলা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন, কয়রা সদর ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান যুব বিভাগের কয়রা উপজেলা শাখার সেক্রেটারি মনায়েম হোসেনে, ছাত্র শিবির কয়রা দক্ষিণের সভাপতি মোঃ সামিউল ইসলাম প্রমুখ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments