স্টাফ রিপোটার: প্রবীণ রাজনীতিবিদ ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী (৬মে) শনিবার। এ উপলক্ষে পরিবারের পাশাপাশি দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ। কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার (৬ মে) মাতুয়াইল কবরস্থানে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং মসজিদে মসজিদে দোয়া-মিলাদ। রোববার (৭ মে) বিকাল ৩ টায় রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারে এক স্মরণসভা ও দোয়া মাহফিল।
‘বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ’ আগামীকাল রোববার (৭ মে) বিকাল ৩ টায় রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির,ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব কৌশিক আহমেদ জসিম।
উল্লেখ্য, হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক। হাবিবুর রহমান মোল্লা মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালে (৬ মে) তিনি ইন্তেকাল করেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments