অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চাকরিচ্যুত সাবেক সেনা ও পুলিশ সদস্য রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া একটি ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করার কথা বলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের একটি ঘটনার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সাবেক পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৪) ও তাঁর সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকা (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন পুলিশকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি ও ছিনতাই করে আসছিলেন। পরে এসব ইজিবাইক মুকসুদপুরের মন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হতো। লিমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ অন্তত ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে লিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক সেনা সদস্য মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে রঘুনন্দনপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ সময় তাঁর হেফাজত থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ইয়ামাহা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা রূপগঞ্জে একটি বড় ধরনের ডাকাতির ঘটনায় নগদ ২৪ লাখ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করেছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকার দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের জন্য শহীদ হয়ে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু,বোচাগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বির ...
সব মন্তব্য
No Comments