ডেস্ক রিপোর্ট: সরকার বহু আগেই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, এখন ক্রমাগত ভাতের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। দেশের শ্রমজীবী মানুষের জীবিকার ওপরে একের পর এক আক্রমণ পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে শ্রমিক-মেহনতি মানুষ আজ দিশেহারা। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও পূর্ব বিশাল শ্রমিক সমাবেশে আজ এ কথা বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিকনেতা মনজুরুল আহসান খান। সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান অবিলম্বে রিকশা শ্রমিকদের ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানান।
আজ ৩০ আগস্ট মঙ্গলবার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিমুখে ঘেরাও মিছিল শুরু হলে বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর প্রতিনিধি দল মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান, রাগিব আহসান মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর, কেন্দ্রীয় নেতা মঞ্জুর মঈন, মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সংগঠক অনিক রায়, শ্রমিকনেতা গোলাম মোস্তফা, মো. নিজাম, মো. রিয়াদ, মো. সিরাজ, সাবলি ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঘেরাও কর্মসূচি প- করতে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় স্থানীয় সরকার দলীয় সন্ত্রাসীরা রিকশা শ্রমিকদের ওপর সকাল থেকে হামলা পরিচালনা করে। এসকল হামলায় ১০ জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত হন। তা সত্ত্বেও গ্যারেজসমূহে হামলা, বৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, গ্যারেজ সিল করা, রিকশা আটক, শ্রমিকদের মারধর ইত্যাদি জুলুম নির্যাতনের প্রতিবাদে এবং ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদানের দাবিতে ঘেরাও কর্মসূচিতে বিপুল শ্রমিকের সমাবেশ ঘটেছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments