স্টাফ রিপোর্টার: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৪৮ মিনিটে মগবাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে বিশাল সেন্টার শপিংমলের সামনে গতি কমায়। এরপর অটোরিকশা থেকে নেমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। তবে গাড়ির ওপর বসে থাকা একটি বিড়াল গুলির শব্দে ভয় পেয়ে লাফ দিয়ে সরে যায়।
আসিফ আকবর গণমাধ্যমকে জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ জানায়, আসিফ আকবর ও তার বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার দুপুরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার। তিনি জানান, গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত খতিয়ে দেখছে পুলিশ।
আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো কথা বলতে পারিনি। আমরা তদন্ত করে দেখছি। কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments