রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর বাচাও আন্দোলনের অনিয়ম, দূনীর্তি, অব্যবস্থাপনা, নীতিমালা উপেক্ষা করে প্রকল্প গ্রহণ, অক্ষত অল্প ক্ষতিগ্রস্থ প্রকল্পে বিপুল বরাদ্দ দিয়ে সরকারের অর্থ নষ্ট এবং বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে না পারায় সুনামগঞ্জের ১২ টি উপজেলায় ইউএনও অফিস ঘেরাও কর্মসূচী অনুষ্টিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় হাওর বাচাও আন্দোলনের উপজেলা কমিটির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় হতে উপজেলা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায়
সভাপতিত্ব করেন হাওর বাচাও আন্দোলনের সভাপতি শাজানা আল আজাদ। জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ, সদস্য রাজু আহমেদ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জামাল হোসেন, মতিন মিয়া, মখলেছ মিয়া, আলী আক্কাস মুরাদ প্রমূখ। প্রধান অতিথি বিজন সেন রায় বলেন, সুনামগঞ্জ জেলা হাওরাঞ্চল, প্রতিবছর ন্যায় ১২ টি উপজেলায় সফল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দূনীর্তি, অব্যবস্থাপনা, নীতিমালা উপেক্ষা করে প্রকল্প গ্রহণ, অক্ষত অল্প ক্ষতিগ্রস্থ প্রকল্পে বিপুল বরাদ্দ দিয়ে সরকারের অর্থ নষ্ট এবং বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে না পারায় ইউএনও অফিস ঘেরাও কর্মসূচী। নির্ধারিত সয়ম পার হলেও ফসল রক্ষা বাঁধ শেষ হয়নি। এছাড়া পিআইসিদের বরদ্দা বেশী দিয়ে কাজ করা হচ্ছে। যদি বাঁধের কাজ ভাল ভাবে শেষ না হয় বিক্ষোভ আন্দোলন চলবে সমগ্র জেলা জুরে। কৃষকদের নিয়ে খেলা চলবেনা, চলবেনা।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments