আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের মৃত আলহাজ্ব সিরাজুল ইসলামের ছেলে কৃষক শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে গত ১২ মে গভীর রাতে একটি চোরের দল ৫টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১৪ মে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের পর ১৭ মে রাত ৮টার দিকে আন্তঃজেলা গরু চোর দলের ৫ সদস্যকে পুলিশ গ্রেফতার করেন। এ ঘটনায় ১৮ মে শনিবার দুপুর ১২টায় শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সম্মুখে তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহজাহান মিয়ার বসত বাড়ির গোয়াল ঘর থেকে ঘটনার দিন গভীর রাতে ৫টি গরু সংঘবদ্ধ চোরেরদল চুরি করে নিয়ে যায়। পরে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে গরু চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকের চালক শেরপুর পৌরসভার কসবা কাঠগড় মহল্লার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের ছেলে মোঃ আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪) কে আটক করা হয়। পরে তার দেয়া এক স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার কোকাদাইর গ্রামের অপর আন্তঃজেলা গরু চোরদলের সদস্য মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০) তার ছেলে আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) কে সহ ৫ আন্তঃজেলা গরু চোরদের গ্রেফতার করা হয় এবং সেই সাথে চুরি হওয়ার ৫টি গরুর মধ্যে ৩টি গরু তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে গ্রেফতারকৃত চোরদলের সদস্যদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ডিআইও ১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments