অপারেশন ডেভিল হান্ট
স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ। এর মধ্যে মিরপুর মডেল থানা ২৭ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১০ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৭ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-১। জাহাঙ্গীর মন্ডল (২৮) ২। মোঃ সাজ্জাত হোসেন (১৯) ৩। শাহ আলম (২৯) ৪। নাঈম (২১) ৫। অন্তর চন্দ্র বিশ্বাস (২৭) ৬। সোহান মিয়া (২১) ৭। মোহাম্মদ বিল্লাল (২৩) ৮। মোঃ বাবু (৩০) ৯। শামীম মুন্সী (২০) ১০। মোঃ তারেক (২২) ১১। ওয়াহিদুল ইসলাম (২৫) ১২। ইসতিয়াক আহমেদ (২৪) ১৩। আবুল কাসেম (২৬) ১৪। মোঃ শান্ত (২৬) ১৫। মেহেদী হাসান বাবু (২৭) ১৬। ইব্রাহিম খলিল (২৪) ১৭। মোঃ ইমদাদুল হক (৩০) ১৮। মোঃ হাসিব (২৭) ১৯। মোঃ সুমন (১৮) ২০। মোঃ পিয়াল (১৮) ২১। মোঃ রবিউল ইসলাম (২৭) ২২। মোঃ আক্তার হোসেন (৪০) ২৩। মোঃ আব্দুস সালাম (৩৮) ২৪। মোঃ শুভ (৩৫) ২৫। মোঃ আবুল হায়াত (২৮) ২৬। মোঃ রতন শেখ (২৯) ও ২৭। গোপালী বেগম (৬০)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাহাবুব আলম (৪০) ২। মোঃ সোহেল রানা (২৮) ৩। মোঃ আরিফ হোসেন (২৪) ৪। মোঃ রাসেল (২৪) ৫। মোঃ হুমায়ুন (২২) ৬। মোঃ আজহারুল ইসলাম (৩৩) ৭। মোঃ জাহিদুল ইসলাম (২১) ৮। আরাফাত (২৯) ৯। প্রেম (১৯) ও ১০। মোঃ শাওন (২৫) ।
এছাড়া, যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা- ১। আকাশ (২২) ২। মোঃ আপন (২২) ৩। তাসিন (১৯) ৪। রোমান (২২) ৫। মোঃ কাওসার শেখ (২৮) ৬। মোঃ বাবর হোসেন (৫০) ৭। মোঃ সুজন (২৯) ৮। আপন (২১) ৯। মোঃ আশিক (৩১) ১০। মোঃ জহিরুল ইসলাম (৩৬) ও ১১। শেখ মাশরেকুল কাইয়ুম (৪০)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মাতৃগর্ভে থাকা সন্তানের লিঙ্গ জানানো ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার, ১১ মে পর্যন্ত ১৩১টি ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পড ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
সব মন্তব্য
No Comments