রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের পশ্চিম তেতলা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও মনোহর পাগল সেবাশ্রমের ২৪ প্রহর ব্যপী নাম কীর্ত্তণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। এসময় তিনি বলেন, হিন্দু-মুসলমান এক বৃন্তে দুটি ফুল। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যতই ষড়যন্ত্র করা হোক না কেন, সংখ্যালঘু ভাই ও বোনদের সুখে-দুখে পাশে ছিলাম,আছি ও আমৃত্যু থাকবো। এদিকে মন্দির প্রাঙ্গণে নাম কীর্ত্তণ চলা কালীন সময় হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ তাদের প্রিয় সাংসদকে কাছে পেয়ে আবেক আপ্লুত হয়ে পড়েন। নারী ভক্তরা উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠান স্থলকে মুখরিত করে তোলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন-উর-রশিদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, কবি রুহুল আমিন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস,মশিউর রহমান সুমন ও আহম্মেদ সাইফুল, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন,সনাতনী যুব পরিষদের সাধারণ সম্পাদক রিপন বনিক, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,উপজেলা ছাত্রলীগ নেতা উৎপল শাখারী প্রমূখ।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments