পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : জলবায়ু পরিবর্তনের অভিঘাত তুলে ধরে উত্তর জনপদকে রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বানে রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) সন্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু ও উপস্থাপনা করেন :মো:গোলাম রসুল রনক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার আহবায়ক নাজমুল ইসলাম।
দোয়া শেষে সাংবাদিকতার জন্য যে সব সাংবাদিক প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বক্তারা বলেন,সাংবাদিকরা মুক্ত নয়,স্বাধীন নয়। সাংবাদিকদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে।মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে সারা মাসব্যপি বৃক্ষ রোপন কর্মসুচির ঘোষণা করেন নেতৃবৃন্দরা।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত,
সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন,দপ্তর সম্পাদক সুরুজ আলী,সহ-দফতর সম্পাদক গোলাম রসুল রনক,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব মামুনুর রশীদ,নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম রনি,মেহেদী হাসান মুন্না,মো: মাসুদ রানা,কিসমত আলী,মো: আবদুল হাসিব,সুরুজ আরিয়ান,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,
সাবেক সহ- সভাপতি নুরুজ্জামান ইসলাম,প্রচার সম্পাদক ওমর আলী,কার্যনির্বাহী সদস্য সাহিদ হাসান পিন্টু,আকবর কবীর রবিন স্টাফ রিপোর্টার,আলোকিত সকাল,আবদুল আওয়াল দৈনিক রাজশাহীর আলো,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি ও দৈনিক উপচার পত্রিকার উপদেষ্টা মানিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
সব মন্তব্য
No Comments