সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম মনি (৪২) নামের একজনকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
১১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ভাঙ্গার গ্রামের শুক্কুর আলীর ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ভাঙ্গার গ্রাম জামে মসজিদের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষক ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন জানান, নানীর কাছে থেকে পড়াশোনা করতো ওই শিশু। ভাঙ্গার গ্রামে মসজিদভিত্তিক শিশু শিক্ষালয়ে ভর্তি করা হয় তাকে। ২০১৯ সালের ২ অক্টোবর মনিরুল ইসলাম ওরফে মনি হুজুর সব ছাত্র-ছাত্রীদেরকে ছুটি দিয়ে শুধুমাত্র ওই শিশুকে রেখে দেন। পরে মসজিদের ভেতরই তাকে ধর্ষণ করেন। পরে বাড়ি গেলে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর নানী বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত, দীর্ঘ শুনানি ও ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনিরুল ইসলাম মনি হুজুরকে আট বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যতদিন টিকে থ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের সিলেবাস সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকে ...
সব মন্তব্য
No Comments