জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার : আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ‘হ্যাঁ’ কিংবা ‘না’—কোনো পক্ষেই প্রচারণা চালাতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশ সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি জনগণকে গণভোট বিষয়ে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি সরাসরি বা পরোক্ষভাবে গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না।
নির্দেশনায় আরও বলা হয়, সরকারি কর্মকর্তাদের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা সংশ্লিষ্ট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ কারণে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পক্ষের পক্ষে প্রচারণায় যুক্ত হতে পারবেন না। তবে তারা ভোটারদের গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments