ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৯ নভেম্বর ২০২৪ এক বিবৃতিতে বলেন, বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত খবর থেকে আমরা জানতে পারলাম," অন্তবর্তী সরকারের ‘সব কাজ বৈধ’, মেয়াদ অনির্দিষ্ট" রেখে অধ্যাদেশ জারির প্রচেষ্টা চলানো হচ্ছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়, বরং নিন্দনীয়।
আমরা সরকারের কাছ থেকে এ বিষয়ে পরিষ্কার ধারণা পেতে চাই।
বিবৃতিতে বলা হয়, কোন বিষয় দায়মুক্তি দেওয়াকে আমরা সমর্থন করি না। যেকোনো দায়মুক্তির ঘটনা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতাই তৈরি করে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য হলো পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথকে মসৃণ করা। এই কাজটিকে প্রাধান্য দিয়ে অন্তবর্তীকালীন সরকারের কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিবৃতিতে এ বিষয়টি পরিষ্কার করতে এবং এ ধরনের কোন কার্যক্রম গ্রহণ করার আগে গনতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়। একই সাথে সব ধরনের দায়মুক্তি আইন প্রণয়নের পথ থেকে সরে আসার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে শিল্পকলা একাডেমিতে তথাকথিত 'মব' এর কাছে নতি স্বীকার করে নাটক বন্ধ করে দেওয়া ও নাট্যজনদের প্রতিবাদ সভায় হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত এবং শাস্তির দাবি জানান হয়।
বিবৃতিতে বলা হয় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্ত বুদ্ধির চর্চা বন্ধ করা, কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। এসবের বিরুদ্ধেই সচেতন দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।
বিবৃতিতে বিদেশে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এর সাথে অশোভন আচরণ এর ঘটনায় নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয় দেশ কোথায়ও কোথাও, এমনকি কোর্ট কাচারিতে আইন নিজের হাতে তুলে নেওয়া ও সুযোগ বুঝে কাউকে কাউকে হেনস্থা করা করা হচ্ছে। যা মোটেও গ্রহণযোগ্য নয় । এসব ঘটনা চলমান গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ব্যহত করবে। পতিত স্বৈরাচার, দেশী-বিদেশী নানা অপশক্তিকে অপতৎপরতার সুযোগ করে দেবে।
বিবৃতিতে দেশের সর্বত্র শ্রমজীবীদের কাজের পরিবেশ নিশ্চিত, নির্যাতন বন্ধ এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তায় যথাযথ ভূমিকা গ্রহণেরও দাবি জানানো হয়।
বিবৃতিতে জনস্বার্থ রক্ষায়,যে কোন অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান হয়।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments