মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে আবাদী জমিতে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে ফসল বিনষ্ট করায় ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রুকনুজ্জামান ভুট্টু নামের এক ভুক্তভোগী কৃষক।
সোমবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মানিকচাপড় গ্রামে কৃষকের নিজ বাড়িতে গ্রামবাসীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক রুকনুজ্জামান ভুট্টু বলেন, আমার প্রতিপক্ষ মানিকচাপড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে রুবেল ও জুয়েল এর সাথে বড় পাঁচপাকিয়া মৌজার (যার দাগ নং ৪৭ পরিমাণ ৭৮ শতাংশ, শ্রেণি-ধানী) একটি জমির কাগজপত্র নিয়ে বিরোধ বাঁধলে বিষয়টি গ্রাম্য সালিস বৈঠকের মাধ্যমে তা মিমাংসা হয় এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে আমার পক্ষে রায় দিলে আমি চলতি ইরি-বোরো মৌসুমে ওই জমিতে ধান চাষ করি। এমতাবস্থায় গত ২১ মার্চ রাতের অন্ধকারে প্রতিপক্ষ আমার আবাদী জমিতে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে ২ বিঘা জমির ধান বিনষ্ট করে। এতে আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার ও ফসলের ক্ষতিপূরণ দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ জুয়েল হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রেকর্ড সংশোধনীর ওই জমির মামলা এখনও চলমান আছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments