স্টাফ রিপোর্টার :রাজধানীর ডেমরায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে পরপর ৩ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ডগাইর বাজার এলাকার স্থানীয় আওয়ামী লীগ অফিসে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুকলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তবে এ বিষয়ে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০ টার দিকে আওয়ামী লীগের ওই অফিস থেকে আড্ডা শেষে বাড়ী ফিরছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী সিফাত সাদেকীন চপল, স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজু, যুবলীগ নেতা মামুন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন চৌধুরিসহ কয়েকজন। পরবর্তীতে বিএনপি জামাতের দোসররা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সরকার দলীয় নেতাকর্মীদের।
এদিকে মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এ সময় উপস্থিত উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সম্পাদক আবদুল মান্নান সরকার, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সভাপতি মাহবুব আলম ফয়সাল, শাহীন মুন্সি ও সাধারণ সম্পাদক দেলওয়ার ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন, যুবলীগ নেতা হানিফ ভূইয়া ও সহ সভাপতি সিদ্দিকুর রহমান সহ নেতাকর্মীরা।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পি.পি.এম) বলেন, বোমা বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে।
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments