কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও সমুদ্র থেকে ভেসে আসা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন রোলার স্কেটিং সদস্যরা। জিরো পয়েন্টেসহ সৈকতের পূর্বে প্রায় ১ কিলোমিটার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন তারা। এসময় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য পর্যটকদের উদ্বুদ্ধ করেন। শনিবার দুপুরে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর আয়োজন করে। এতে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউট সদস্যরা অংশগ্রহন করেন। এসময় পটুয়াখালী প্রশাসনের কুয়াকাটায় নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভ‚মি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ সহ রোলার স্কেটিং ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেল পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রমুখী সিক্সলেন সড়কে বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্পীড স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬টি ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোলার স্কেটিং ফেডারেশনের সদস্যভ‚ক্ত ৫৩ নারীসহ ২০০ জন প্রতিযোগী অংশ করেন। পরে অংশগ্রহণকারীদের মাধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments