স্টাফ রিপোর্টার: সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপি।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ডেমরার সারুলিয়া বাজার এলাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবীর নির্দেশে এ বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা।
মিছিলটি ডেমরার সারুলিয়া বড় ভাঙ্গা হতে শুরু হয়ে সবুর উদ্দিন মার্কেট ঘুরে সারুলিয়া বাজার হয়ে শহীদ জিয়া চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহবায়ক প্রার্থী মোঃ সেলিম রেজা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সদস্য সচিব প্রার্থী মোঃ আনিসুজ্জামান।
এ সময় মিছিলে ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments