স্টাফ রিপোর্টার: বাংলাক্রাফট নির্বাচন পদ্ধতির অনিয়মের প্রতিবাদে নির্বাচন বর্জন করেছে সম্মিলিত ফোরাম। এ সময় তারা দাবি করেন, ‘এগিয়ে যাওয়ার অঙ্গিকার’ নিয়ে ২০১৯-২০২১ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর, দুই বছরের পথচলায় কোভিড মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিটি সদস্য উদ্যোক্তার কাছে প্রতিশ্রুত ইশতেহার বাস্তবায়ন একটি অনন্য সফলতার নজির স্থাপন করেছেন। তবে বাংলাক্রাফটের নির্বাচন পদ্ধতির অনিয়নের কারণে তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পাশাপাশি ২৪ জুলাই-এর বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাঁদের ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি দ্বিতীয় বাংলাদেশ। এ সময় বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি, তথা বাংলাক্রাফট-এর ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন সংগঠনটির নেতারা। তারা বলেন, ১৯৭৯ সালে, দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাক্রাফট প্রতিষ্ঠিত হয়। শুরুর দিনগুলোতে সংগঠনের অফিস পরিচালনার মতো কোনো জায়গা ছিল না। সহকর্মীদের বাড়িতে কার্যক্রম পরিচালনা করেই সংগঠনটি এগিয়ে চলেছিল। সেই ছোট পরিসর থেকে আজ আমরা ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছি এবং ৫০০ সদস্যের এক বৃহৎ পরিবারের অংশে পরিণত হয়েছি।
এ সময় সংবাদ সম্মেলনে সমমনা পরিষদের অনিয়ম তুলে ধরা হয়। তারমধ্যে রয়েছে, ২০২২-২৪ মেয়াদে সমমনা পরিষদের পরিচালনায় বাংলাক্রাফট লুটপাট, বৈষম্য এবং অরাজকতার শিকার হয়েছে। ১. ঋউজ ভাঙা ও অপব্যবহার: ৪০ লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত গাড়ি ক্রয়, যা সংগঠনের কাজে ব্যবহৃত হয়নি। ২. বিধি বহির্ভূত অর্থ লুটপাট: ট্রেনিং ও মেলার নামে প্রায় ২০ লক্ষ টাকা অপব্যবহার। ৩. সদস্যদের সঠিক তথ্য থেকে বঞ্চিত করা: বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফান্ড অপব্যবহার। ৪. অবৈধ সম্মানী ভাতা: প্রতি মিটিংয়ে ২০০০ টাকা করে সম্মানী ভাতা গ্রহণ, যা বাংলাক্রাফটের সংবিধানের পরিপন্থী। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা সভাপতির অসদাচরণের কথা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সভাপতি এস. ইউ. হায়দার, পূর্বের ফ্যাসিস্ট সরকারের দোসর, চট্টগ্রাম-৩ আসনে জাতীয় নির্বাচনের প্রচারণার নামে বাংলাক্রাফটের অর্থ ব্যবহার করেছেন। তার নিজের ক্ষমতা কুক্ষিগত করার অভিপ্রায়ে নির্বাচন কমিশন গঠনেও একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাক্রাফটের সুরক্ষা ও ঐতিহ্য রক্ষার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য আমরা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং বাংলাক্রাফটের সুষ্ঠু নেতৃত্ব নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনী ধারা ও অর্জন তুলে ধরে বক্তারা বলেন, বাংলাক্রাফট ১৯৮৩-৮৪ সালে প্রথমবার পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু করে। ২০২০-২০২২ মেয়াদে সম্মিলিত ফোরাম পরিচালিত পর্ষদ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে, যার মধ্যে:১. বাংলাক্রাফটের নিজস্ব অফিস ক্রয় (২,৮০০ বর্গফুট, মূল্য প্রায় ৩ কোটি টাকা)। ২. ৯৩ লক্ষ টাকার ঋউজ এবং ব্যাংকে ৬০ লক্ষ টাকার সঞ্চয়। ৩. ইওউঅ, ইচঈ, ঊচই, ঝগঊ ঋড়ঁহফধঃরড়হ, ঋইঈঈও, এবং ঊ-ঈঅই এর সাথে কার্যকর সংযোগ স্থাপন। ৪. উদ্যোক্তাদের পণ্য বিপণনে অনলাইন মার্কেটপ্লেস (দারাজ, ঐক্য, আমাজন) ব্যবহারের সুযোগ তৈরি। ৫. প্রথমবার ভোটার তালিকা হালনাগাদ এবং মাসিক বুলেটিন চালু করা। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল ব্রেইডেড লিমিটেডের কর্ণধার শহিদুল ইসলাম, এবি ফ্যাশন মেকারের কর্ণধা সানাউল হক, অন্য কিছুর মালিক দোলন চন্দ্র দাস, ন্যাচারাল ক্রাফটস বিডির মালিক আবু কাউছার, দি ম্যাগনেটসের নাসরিন আক্তার মিলা, তাহা হ্যান্ডি ক্রাফটসের তাসমিনা মাহমুদ, আরোরার মোঃ শাহীদুল হক, এনেক্স লেদার লিমিটেডের মো: মোস্তফা, ডিজাইন বাই রুবিনার রুবিনা আক্তার মুন্নি।
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। এ ...
ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ...
স্টাফ রিপোর্টার: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইউরোপীয় ...
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
সব মন্তব্য
No Comments