মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার- যেকোনো সময়ের চেয়ে সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি লাভ করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্যমতে, সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা দায়িত্ব গ্রহণের পর থেকে আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নয়ন হয়েছে। যার প্রমাণ মিলে কিছুদিন পূর্বে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকা জেলার গত মে ও জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা। পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা, সেবামূলক কর্মকাণ্ড এবং বিশেষ করে অপরাধ দমনে তাঁর কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এই বিশেষ সম্মাননা অর্জন করেন বলে জানা যায়।
খোঁজ দিয়ে জানা গেছে,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাভার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ওসি জুয়েল মিঞার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তা সাভার বাসীর ব্যাপক আস্থা অর্জন করেছে।শুধু পুলিশ প্রশাসন নয়, এই এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা
জানিয়েছেন,তাঁর পদক্ষেপের ফলে বাজার এলাকায় চুরি - ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে গেছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, শিক্ষার্থীরা এখন আগের তুলনায় যথেষ্ট নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারছে।
শ্রমজীবী সাধারণ মানুষেরাও সাভার থানার কর্মকাণ্ডে স্বস্তি প্রকাশ করেছেন। কোন প্রকারের হয়রানি ছাড়াই তারা সহজেই সেবা গ্রহণ করতে পারছেন।
জানা যায়, ওসি জুয়েল মিঞা থানাকে সাধারণ মানুষের আস্থা অর্জনে বিশেষ উদ্যোগ নিয়েছেন। জনগণ যেন স্বাচ্ছন্দ্যে থানায় এসে আইনি সেবা নিতে পারে সেই পরিবেশ তিনি নিশ্চিত করেছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণে বেড়েছে।
ওসি জুয়েল মিঞা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি পুরো সাভার মডেল থানার টিমের সম্মিলিত প্রচেষ্টার ফসল। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। তিনি সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments