ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। এ দিন মন্ত্রণালয়ে উপস্থিত হলে মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করে দিনের কার্য সূচনা করেন সচিব।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর খোন্দকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। হুমায়ুন কবীর ২০১৪ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদক এবং ২০১৬ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মোঃ হুমায়ুন কবীর খোন্দকার দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দাপ্তরিক প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, ফ্রান্স, সুইজারল্যান্ড, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ সফর করেছেন। নোয়াখালী জেলার সন্তান মোঃ হুমায়ুন কবীর খোন্দকার ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments