পোস্টাল বিডি অ্যাপে ভোট
ডেস্ক রিপোর্ট: ডাকযোগে পাঠানো দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ২৭ হাজার ৩৬৭টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার তাদের ব্যালট নিকটবর্তী পোস্ট বাক্সে জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসি এক সংক্ষিপ্ত মেসেজে জানিয়েছে পোস্টাল ব্যালট বিডি ( Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত পোস্টাল ভোটিং কার্যক্রমে ভোটদান ও ব্যালট জমার ধারা অব্যাহত রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের নিকট মোট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট প্রেরণ করেছে। এর মধ্যে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন।
প্রাপ্ত ব্যালটের মধ্য থেকে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট প্রদান শেষে জমা দেওয়া ব্যালটগুলো ধাপে ধাপে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) ব্যবস্থার আওতায় জমা হওয়া ব্যালটগুলো পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ব্যালট প্রক্রিয়া শেষে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments