স্টাফ রিপোর্টার: শহীদ ডা. মিলন দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের কবরস্থানে ও টিএসসির মোড়ের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, ডা. আবু রকিব, ডা. ফারুকীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় সিপিবি নেতৃবৃন্দ বলেন, ১৯৯০-এ স্বৈরাচার উচ্ছেদ করলেও স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করা যায়নি। এ সময় ক্ষমতায় থাকা দলগুলো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে নিজেরাই স্বৈরাচারী কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল। দেশকে অবাধ লুটপাটের ক্ষেত্র করা হয়েছিল। গণতন্ত্রহীনতা এমন পর্যায়ে পৌঁছে ছিল যে পুরো ভোট ব্যবস্থাই ধ্বংস করা হয়েছিল। সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল। গণতন্ত্রহীনতার মধ্যে স্বৈরাচারী ও সাম্প্রদায়িক অপশক্তি ও বেড়ে উঠেছিল ।
২০২৪-এ হাজারো মানুষের রক্ত দেওয়ার মধ্য দিয়ে অভ‚তপূর্ব গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এবারের গণ-অভ্যুত্থানের আকাংখা প্রতিধ্বনিত হয়েছে, স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের সাথে সাথে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার। যা মুক্তিযুদ্ধের চেতনা ও ’৯০-এর গণ-অভ্যুত্থানের আকাংখাকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে। নেতৃবৃন্দ বলেন স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে নীতি-নিষ্ঠ রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, আজ ২৭ নভেম্বর, ২০২৪। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে চিকিৎসক নেতা ডা. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
যা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। ১৯৯০-এর ৪ ডিসেম্বর গণঅভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ পদত্যাগে বাধ্য হয়।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments