নাটোর প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর ছিল। আমরা তো পবিত্র কোরআনের মাধ্যমে জেনেছি কিভাবে ফেরাউন-নমরুদরা মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন করেছে। আর গত ১৫ বছর নিজেদের চোখে দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কি জুলুম নির্যাতন- অত্যাচার করেছে।
শুক্রবার(১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পরেই ভারতের জালা শুরু হয়েছে। তারা চায় জোর করে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে চায়। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আমি বলতে চাই, এতো দরদ থাকলে একটি অঙ্গরাজ্য শেখ হাসিনাকে দিয়ে দিন। সেখানে মুখ্যমন্ত্রী বানিয়ে দেখেন, শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে। ভোট চুরি করে এক সময় দেখবেন ভারতের প্রধানমন্ত্রী পদ দখল করে নিবে। কেননা শেখ হাসিনা জানে কিভাবে দিনের ভোট রাতে করতে হয়, কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়, কিভাবে গুম খুন হত্যা করতে হয়।
দুলু বলেন, গত ১৫ বছর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল। আমাদের আর দাদাগিরি দেখাতে আসবেন না। ৫ আগস্ট বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনাকে উৎখাত করেছে এদেশের ছাত্র জনতা। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্থান আর হবে না।
বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া নারী শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটা পরিবারের অভিভাবক হবে মা এবং তাদের নামেই হবে ফ্যামিলি কার্ড। তারেক রহমান এবং বিএনপি নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে।
বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন, যেই বিএনপি নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের জায়গা দিবে। আত্বীয়র কথা বলে রাজনীতির সুযোগ করে। সেই সকল নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।
কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন — দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
সব মন্তব্য
No Comments