মোংলা থেকে মো. নূর আলমঃ দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তরের সামনে টয়োটা হাইয়েস মডেলের এই এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। শ্রমিকদের পক্ষে এ্যাম্বুলেন্সের চাবিটি গ্রহণ করেন মোংলা বন্দর শ্রমিক -কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।
এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, শ্রমিক কল্যাণ হাসপাতালে এই এ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে শ্রমিক কল্যাণ হাসপাতালে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পাশাপাশি শ্রমিকদের বহুদিনের কাঙ্খিত দাবি পূরণ হয়েছে। এ্যাম্বুলেন্সটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মোঃ মাকরুজ্জামানসহ মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments