মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন স্লোগানে সাতক্ষীরা ভোমরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
ভোমরা স্থলবন্দর (ট্রাফিক) এর উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহম্মেদ স্বপন, সহ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন।
এসময় ভোমরা সিএন্ডএফ কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমিক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমে সকল পেশাজীবিদের অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানান।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments