সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় জনসচেতনতার লক্ষে লিফলেট বিতরণ করেছেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজারের কলাতলী, হিমছড়ি, ইনানী বিচে এসব বিতরণ করেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা।
লিফলেট বিতরণকালে পরিবেশ ও প্রকৃতি আন্দোলন ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় আমাদের সচেতন হতে হবে। একটি গাছ কাটার আগে অন্তত ৫ থেকে ১০টি সমকক্ষ গাছ লাগাতে হবে। প্রকৃতিতে আজ বিরুপ প্রভাব পড়েছে। চলছে তাপদাহে প্রচন্ড গরম আবাহাওয়া আগের মত ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক শোনা যায়না। তার মানে প্রকৃতি থেকে এসব প্রাণী আজ হারিয়ে যাচ্ছে। যার কারণে প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করতে পারছে না। ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন বন্ধ করতে হবে। কারণ একটা সময়ে হয়তো কৃষি জমির পরিমাণ কমে গেলে দেশে ধানের উৎপাদন কমে যাবে তখন বিদেশ থেকে ধান চাল আমদানি করতে হবে। ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারের অভ্যাস করতে হবে। নিজের জন্য এবং আপনার আমার সন্তানদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় কাজ করে যেতে হবে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments