রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে বিভিন্ন প্রজাতির গাছ কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে। এ ঘটনায় সতিশ বাদী হয়ে ঠাকুরগাঁও কোটে ৫ জনের নামে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন উপজেলার উত্তরগাঁও গ্রামের সুজন,
স্বপন, খপরু ,যমুনা, প্রতিমা। তারা দলবল নিয়ে রাতের আধারে জমির মালিকাধীন না হওয়ার সত্ত্বেও বাঁশের বেড়া দিয়ে গাছ কেটে রাতের আধারে ঘর তৈরি করে। গাছ কাটা ও জমি জবর দখলের মামলায় ৩১জানুয়ারী ১নং আসামি মাদক সম্রাট সুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে রাণীশংকৈল থানা পুলিশ।
ঐএলাকার গ্রামপুলিশ ফজলুল হক বলেন, সুজন মাদক চোরাকারবারি হিসেবে একাধিক বার গ্রেপ্তার হয়েছে এবং কয়েকবার জেলেও খেটেছে এমনকি তার নামে বেশ কয়েকটি মাদক ও চোরাকারবারী মামলা রয়েছে।
বাদীর বড়ভাই যতিন বলেন, একই পাড়ায় বাড়ি হওয়ায় বাকী আসামিরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার হুমকি এমনকি প্রাণ নাসের হুমকিও দিচ্ছে তারা। তিনি আরও বলেন, রাতের আধারে আমার জমিতে থাকা বাগানের ১২ বছর বয়সী ৩০টি আম গাছ ও বাগানের বাউনডারীতে থাকা ৫০টি ইউক্লেক্টার গাছ রাতের আধারে কেটে ফেলে জমি দখল করে ঘর নির্মাণ করে তারা। আমি প্রসাশনের কাছে এর সঠিক বিচার চাই।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, জমি দখল ও গাছ কাটার একটি মামলা ঠাকুরগাঁও কোটে হয়েছে। একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments