বরিশাল অফিস: পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, এদেশে কেউ গৃহহীন থাকবে না। ববঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে তার কন্যা শেখ হাসিনা এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকার অসহায় মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে দিচ্ছে।
আজ(শুক্রবার) নগরীর বান্দ রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থিক চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জাহিদ ফারুক বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়,দেশ এগিয়ে যাবে,এগিয়ে যাচ্ছে। গ্রাম হবে শহর। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। শহরের সকল সুবিধা পৌছে যাবে গ্রামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে চলেছে। তিনি বেঁচে থাকতে একটা মানুষও না খেয়ে থাকবে না।
এসময়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিসমিল্লাহ চর কান্দা জামে মসজিদ, চরবাড়িয়া ইউনিয়নের ভূইয়া বাড়ী জামে মসজিদ,চরকাউয়া ইউনিয়নের তালুকদার জামে মসজিদ, চন্দ্রমোহন ইউনিয়নের মধ্য চন্দ্রমোহন জামে মসজিদ, উত্তর চন্দ্রমোহন জামে মসজিদ, চাদপুরা ইউনিয়নের রাধা গোবিন্দ মন্দির, রায়পুরা বুনিয়াদি স্কুল সার্বজনীন দূর্গা মন্দির,চাদপুরা ইউনিয়নের দক্ষিণ দূর্গাপুর দূর্গা মন্দির, চরমোনাই ইউনিয়নের জাবেদ আলী ইনস্টিটিউশন, চন্দ্রমোহন ইউনিয়নের নবদিগন্ত পাঠাগার ও যুব সংঘ ক্লাব,চরবাড়িয়া ইউনিয়নের হামিদা বেগম,সোহাগ হাওলাদার, চাদপুরা ইউনিয়নের রশিদ মোল্লা, মবির হোসেন হাওলাদার,মোঃমন্নান হাওলাদার, চরকাউয়া ইউনিয়নের মোঃরহিমা বেগম,মেঘা,টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মোঃরিপন আকন, বিসিসি'র ১৫ নং ওয়ার্ডের হামেদ সিকদার ও ১১ নং ওয়ার্ডের মেজবাহ উদ্দিন জাকিরকে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। সর্বোমোট ২শ বান ঢেউটিন বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃমনিজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সিলেট অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ ...
স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
সব মন্তব্য
No Comments