স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে সকল ধরণের নৈরাজ্য ও অস্থিরতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ছাত্র শ্রমিক জনতা ৫ আগষ্ট সফলতা এনেছে। ফ্যাসিবাদের দোষররা সেই সফলতা নসাৎ করতে চক্রান্ত চলছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়কে সবাইকে সজাগ থাকতে হবে।
ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির ৬ষ্ঠ দিন বুধবার ফার্মগেট খামারবাড়ি মোড় থেকে থেকে শুরু করে তেজগাঁও কলেজ পর্যন্ত র্যালী, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল এই সরকার। নতুন সরকারকে বেকায়দায় ফেলতে সুযোগসন্ধানীরা একের পর এক ছক আঁকছে। তাই ষডযন্ত্র মোকাবিলা করে দেশ ও জনগণের স্বার্থে যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে রাজধানীতে ১০দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা মূলক কর্মসূচি পালিত হচ্ছে।জনগণের পাশে বিএনপি আগেও ছিলো, আগামীতেই থাকবে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো কিছুর বিনিময়ে ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের সফলতা আনতে হবে।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, পতিত স্বৈরশাসক শুধু দেশের ক্ষতিই করেনি তারা এ রাষ্ট্রকে ১শ বছর পিছিয়ে দিয়েছে। মেঘা প্রজেক্টের নামে মেঘা দূর্নীতি করে লাখো কোটি টাকা লুটপাট করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্যে রূপান্তরিত করার অপচেষ্টা করেছে। বাংলাদেশকে ভারতের দাসে পরিনত করেছিলো। আবার এই পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আর এর মদদ দিচ্ছে দেশে থাকা হাসিনার দোসররা। অবিলম্বে তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল, প্রচার দলের সিনিয়র যুগ্ম- সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments