মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে হিমাংশু দাসকে (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে তিনি ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে বাগেরহাটের সদর থানায় মামলা রয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির জানান, ইমিগ্রেশন থেকে আটক এক আওয়ামী লীগ নেতাকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্প্রতিবার তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকার দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের জন্য শহীদ হয়ে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু,বোচাগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বির ...
সব মন্তব্য
No Comments