সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রাম (হরিশচর বাজার)-এর বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট মহানগরের শাহজালাল উপশহর ২ নং রোডের এইচ ব্লকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)। তাদের দেওয়া তথ্যমতে পরে চুরিকৃত অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে দুজন ও পরদিন বিকালে শাহজালাল উপশহর থেকে একজনকে গ্রেফতার করা হয়।
গত ১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাহজালাল সিএনজি পাম্প থেকে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়ে যায়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দুদিনের চেষ্টায় পুলিশ এ চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করে।
এ ঘটনায় আরো ৩/৪ জন জড়িত বলে জানিয়েছেন পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments