মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী :রাজশাহীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রোববার (৭ মে) সকালে রাজশাহী কলেজ অডিটরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড.মো. মোকছেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, জেলা প্রশাসক শামীম আহমেদ,রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান,আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো.ফারুক হোসেন,রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো.এনামুল হক,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার ‘ভিশন ২০৪১’কে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। তারই অংশ হিসেবে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন,সৃজনশীল উদ্ভাবনী চিন্তাধারায় সেবা সহজীকরণ করতে হবে। এক্ষেত্রে চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তবেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়। সোমবার (৮ মে) ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments